১৩ বছরের নাবালিকার সন্তান প্রসব, নাবালক সহপাঠীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ
দি নিউজ লায়ন; মাত্র ১৩ বছরের নাবালিকা। আর এই বয়সেই সম্প্রতি সে মা হয়েছে, শারীরিক নির্যাতনের অভিযোগ নাবালক সহপাঠীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে। নদিয়ার ধানতলা থানার কুশুবেরিয়া গ্রামের ঘটনা। অভিযুক্ত নাবালকের বাংলাদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ নাবালিকার পরিবারের। বাংলাদেশ চলে যাওয়ার দাবী অভিযুক্ত নাবালকের দাদুর। নাবালিকা পরিবারের অভিযোগ দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যার দেওর অভিযুক্ত নাবালককে পালাতে সাহায্য করেছে। নির্যাতিতার পরিবারকে সাহায্য না করার অভিযোগ পঞ্চায়েত সদস্যের দেওরের বিরুদ্ধে।
অভিযোগ, সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে তার সহপাঠী তার সাথে শারীরিক নির্যাতন করে। শারীরিক নির্যাতনের পর মোবাইলে ছবি তুলে রেখে ব্ল্যাকমেইল করার অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। বিজেপি পঞ্চায়েত সদস্যের দেবরের দাবী, বিজেপির বি টিম আমাকে বদনাম করার চেষ্টা করছে। নাবালিকার মায়ের তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি। নির্যাতিতা নাবালিকার অভিযোগ, যা ঘটেছে আমাকে ভয় দেখিয়ে করেছে। সন্তানের স্বীকৃতি চাই, বিচার চাই। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ধানতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ধানতলা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পলাতক।

Post a Comment